রুয়েটের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একত্র করতে ‘রুয়েট কমন রুম’ নামে একটি ফেসবুক গ্রুপ চালু করা হয়েছে। এটি উন্মুক্ত গ্রুপ। শুধু রুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্যই গ্রুপটি তৈরি করা হয়েছে। রুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শামীমুর রহমান সম্প্রতি গ্রুপটি চালু করেন। তিনি জানান, এই গ্রুপে যোগ দেওয়ার জন্য ফেসবুক থেকে RUET Common Room লিখে সার্চ দিলেই গ্রুপটি চলে আসবে। এরপর Request to Join-এ ক্লিক করতে হবে। তিনি বলেন, সদস্যদের সঙ্গে গ্রুপ চ্যাট করার জন্য rcrchat.co.nr লিংকে যেতে হবে। চালু হওয়ার কয়েক দিনের মধ্যেই এই গ্রুপের সদস্যসংখ্যা সন্তোষজনক বলে জানান তিনি। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়