রূপালী ব্যাংকের অর্থায়নে ভোলায় ৩টি কম্পিউটার ল্যাব
রূপালী ব্যাংক লিমিটেডের অর্থায়নে ভোলায় তিনটি কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে। ভোলার যে তিন প্রতিষ্ঠানে ল্যাব চালু হয়েছে সেগুলো হলো সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজ, এ রব মাধ্যমিক বিদ্যালয় ও ভোলা প্রেসক্লাব। বুধবার কম্পিউটার ল্যাবগুলো উদ্বোধন করেছেন রূপালী ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান। প্রতিটি ল্যাবে চারটি করে কম্পিউটার, চারটি ইউপিএস, একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, একটি প্রিন্টার, একটি প্রজেক্টর, চার জোড়া চেয়ার-টেবিল দেওয়া হয়েছে। ল্যাব নির্মাণে সাড়ে চার লাখ টাকা ব্যয় করেছে রূপালী ব্যংক লিমিটেড। ল্যাবগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র দে, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সামস উল আলম, এ রব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিয়া খানমসহ অনেকে। —ভোলা অফিসপ্রথম আলোর কম্পিউটার প্রতিদিন: ফোন: ৮১৮০০৭৮-৮১; ফ্যাক্স: ৯১৩০৪৯৬, ই-মেইল: compৎo@pৎothom-alo.com