রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার থেকে শুরু হয়েছে রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ গেমিং কনটেস্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডেল ক্যাফেতে ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় একক এবং দলীয়ভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৭০০ গেমার অংশ নিচ্ছেন।তথ্য-প্রযুক্তি পণ্য ও সেবা দাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স-এর সহযোগিতায় ‘রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ গেমিং কনটেস্ট’ আয়োজন করেছে বুয়েট কম্পিউটার ক্লাব। প্রতিযোগিতাটি স্পনসর করেছে লজিটেক, অ্যান্টেক, সিএসএম পিসি, কোরসায়ার, এমএসআই, ডি-লিংক এবং প্রফেশনাল গেমিং গিয়ার স্টিল সিরিজ। প্রতিদিন খেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।