রেজার ব্র্যান্ডের পণ্যে ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজার ব্র্যান্ডের গেমিং পণ্যে শীতকালীন বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। এই অফারে নগদ মূল্য কম রাখার ঘোষণা দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি এ মূল্যছাড় প্রসঙ্গে জানিয়েছে, রেজার ডেথ অ্যাডার মাউসে ২৯ শতাংশ এবং রেজার ব্ল্যাক উইডো মেকানিক্যাল কি-বোর্ডে নগদে ২১ শতাংশ মূল্য কম রাখা হবে।
মূল্যছাড় দেওয়ার কারণে রেজার ডেথ অ্যাডার মাউস চার হাজার ৯০০ এবং নয় হাজার ৯০০ টাকায় কেনা যাবে রেজার ব্ল্যাক উইডো কি-বোর্ড।
কম্পিউটার সোর্সের আউটলেটগুলোতে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই মূল্যছাড়ের সুযোগটি থাকবে।