রেজিস্ট্রেশনের খোঁজখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ডিসেম্বর শুক্রবার থেকে দিনাজপুর, কুষ্টিয়া, রংপুর, যশোর, সিরাজগঞ্জ, খুলনা, রাজশাহী ও গোপালগঞ্জ এবং গতকাল ৩ ডিসেম্বর শনিবার থেকে চট্টগ্রামে আঞ্চলিক গণিত উৎসব ২০১২-এর রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যে রংপুর অঞ্চলের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। কোথাও দল বেঁধে, কোথাও শিক্ষকের সঙ্গে, আবার কখনো মাকে নিয়ে শিক্ষার্থীরা হাজির হয়েছে রেজিস্ট্রেশনের কেন্দ্রগুলোতে। বিপুল উৎসাহের মধ্য দিয়ে এবার শিক্ষার্থীরা তাদের প্রাণের উৎসবে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করছে।সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। নিচে যোগাযোগের ঠিকানা দেওয়া হলো:ক্যাটাগরিচারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ক. প্রাইমারি, বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।খ. জুনিয়র, বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।গ. সেকেন্ডারি, বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।ঘ. হায়ার সেকেন্ডারি, বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন চলছেদিনাজপুর: প্রথম আলো অফিস, স্টেশন রোড, হোটেল কণিকার নিচতলা, দিনাজপুর। প্রয়োজনে: মোহাম্মদ আলী (০১৭২১৭৮৬৩১২) ও আশরাফুল আলম (০১৭৩০৯০৭৫০০)।সিরাজগঞ্জ: প্রথম আলো সিরাজগঞ্জ অফিস, প্রথম আলো অফিস (৩য় তলা) সিরাজী সড়ক, মুক্তারপাড়া, সিরাজগঞ্জ। প্রয়োজনে: এনামুল হক (০১৭১৩২০১৫৪১) ও আবুল হাসেম (০১৯১৭৩২৯৩৩৩)।রাজশাহী: প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯, কুমারপাড়া, বোয়ালিয়া, থানার মোড়, রাজশাহী। প্রয়োজনে: মাসুদ রানা (০১৭২০০৮৪৭১৪) ও শামিম আখতার (০১৭২৫০১৮৫৩৩)।কুষ্টিয়া: প্রথম আলো কুষ্টিয়া অফিস, ১২৩/১ পলান বক্স রোড (ছয় রাস্তার মোড়), থানাপাড়া, কুষ্টিয়া। প্রয়োজনে: তৌহিদী হাসান (০১৭১৭৪৪৫৫০৪) ও মনিরুজ্জামান (০১৭১০২৪২০০৫)।যশোর: প্রথম আলো যশোর অফিস, সমবায় ইউনিয়ন ভবন, এম এম আলী রোড, যশোর। প্রয়োজনে: মনিরুল ইসলাম (০১৭১৭২৫১৬৯৪) ও অলিপ কুমার বিশ্বাস (০১৯১৭৯৯৮০০০)।খুলনা: প্রথম আলো খুলনা অফিস, ত্রিভিন টাওয়ার (চতুর্থ তলা), ৩/১ কেডিএ এভিনিউ, শিববাড়ি মোড়, খুলনা। প্রয়োজনে: শেখ আবু হাসান (০১৭১৩৪০০৭০৫) ও সজীব কুমার মোহলি (০১৭১৫৯৫১০৩৬)।গোপালগঞ্জ: বন্ধুসভা পাঠাগার, ১৮০ পুরাতন বাজার রোড, গোপালগঞ্জ। প্রয়োজনে: সুব্রত সাহা (০১৭৪০৫৫২৫৫৫)।খাগড়াছড়ি: খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি। প্রয়োজনে: সৈকত দেওয়ান (০১৫৫০৬০৬০৬৯) ও দুলাল হোসেন (০১৫৫৬৫২৯২৭৭)।৯ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু হবেময়মনসিংহ: প্রথম আলো ময়মনসিংহ অফিস, রাইয়ান ভিলা, ১৪ সাহেব আলী রোড, নতুন বাজার, ময়মনসিংহ। প্রয়োজনে: কামরুজ্জামান (০১৭১১৮২০৬৬১) ও রফিকুল খান (০১৭১০৬৯৭৭০১)।বরিশাল: প্রথম আলো বরিশাল অফিস, ১৭ প্যারারা রোড (দ্বিতীয় তলা), বরিশাল। প্রয়োজনে: সাইফুর রহমান (০১৭১১৪৭০৭৩৬) ও আপেল মাহমুদ (০১৯১২৫২৬৮৭৯)।১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে রেজিস্ট্রেশন শুরু হবেঢাকা (১) ও ঢাকা (২): ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে একযোগে, একই ঠিকানায় ঢাকা (১) ও ঢাকা (২)-এর রেজিস্ট্রেশন শুরু হবে। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো অফিস (পুরোনো ডেইলি স্টার বিল্ডিং), ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। প্রয়োজনে: রকিবুল ইসলাম (০১৮১৫২৫৯৪৭৩) ও জাহিদ হোসাইন (০১৭১৬১৬৮৫৭১)১৭ ডিসেম্বর শনিবার থেকে রেজিস্ট্রেশন শুরু হবেনোয়াখালী: প্রথম আলো নোয়াখালী অফিস, টাউন হল মোড়, ফ্ল্যাট রোড (দ্বিতীয় তলা) মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোন: নিলয় মিলন (০১৭১৩৬১১৬৯২), কামাল হোসেন (০১৮১৮৯০৫৪৫৯)।কুমিল্লা: প্রথম আলো কুমিল্লা অফিস, কাজী অহিদুজ্জামান ম্যানশন (তৃতীয় তলা), কান্দিরপাড়, কুমিল্লা। ফোন: মহিউদ্দিন লিটন (০১৭১৭১৪৭৩৭৬) ও মাসুদ রানা (০১৭১৭৫২০০৯২)।সিলেট: প্রথম আলো সিলেট অফিস, অ্যাপেক্স গ্যালারির বিপরীতে, বারুতখানা, সিলেট। ফোন: এন ডি মিথুন (০১৭১৭৮৭০৫৮৬) ও সহিদুজ্জামান (০১৭১৭১৪০১৯৩)।আঞ্চলিক গণিত উৎসব ও রেজিস্ট্রেশনের তারিখ-সংক্রান্ত যেকোনো পরিবর্তন এবং নতুন তথ্যের জন্য শিক্ষার্থীদের প্রথম আলো এবং রোববারের ‘বিজ্ঞান প্রজন্ম ও গণিত ইশকুল’ পাতায় নজর রাখতে হবে। গণিত অলিম্পিয়াডের নমুনা প্রশ্ন পাওয়া যাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে:www.matholympiad.org.bdগণিত ইশকুল ডেস্ক