রেজিস্ট্রেশনের খোঁজখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ ডিসেম্বর থেকে আঞ্চলিক গণিত উৎসব ২০১৩-এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে ইতিমধ্যে রংপুর, কুমিল্লা, ফেনী, ঠাকুরগাঁও, বগুড়া ও রাজশাহী অঞ্চলে এই পর্ব শেষ হয়েছে। এ ছাড়া এখন রেজিস্ট্রেশন চলছে খুলনা, ফরিদপুর, যশোর, বরিশাল অঞ্চলে এবং ২৫ ডিসেম্বর থেকে ঢাকা-১ ও ঢাকা-২ এবং ২৬ ডিসেম্বর থেকে জামালপুর, ময়মনসিংহ এবং ২৭ ডিসেম্বর থেকে রাঙামাটি, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। ‘আগে এলে আগে’ ভিত্তিতে প্রতি অঞ্চলে মোট এক হাজার শিক্ষার্থীর নিবন্ধন করা হবে। নিবন্ধন চলছে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে নিবন্ধন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। ক্যাটাগরিচারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ক. প্রাইমারি: বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫। খ. জুনিয়র: বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮। গ. সেকেন্ডারি: বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।ঘ. হায়ার সেকেন্ডারি: বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।নিচে যোগাযোগের ঠিকানা দেওয়া হলো:২২ তারিখ থেকে রেজিস্ট্রেশন চলছেবরিশাল: প্রথম আলো বরিশাল অফিস, ১৭ প্যারারা রোড (দ্বিতীয় তলা), বরিশাল। প্রয়োজনে: ০১৭১১৪৭০৭৩৬ ও ০১৯১৩৮৯৫৬৬৫।খুলনা: প্রথম আলো খুলনা অফিস, ত্রিভিন টাওয়ার (চতুর্থ তলা), ৩/১ কেডিএ এভিনিউ, শিববাড়ি মোড়, খুলনা। প্রয়োজনে: ০১৭১৩৪০০৭০৫ও ০১৭১৫৯৫১০৩৬।যশোর: প্রথম আলো যশোর অফিস, সমবায় ইউনিয়ন ভবন, এম এম আলী রোড, যশোর। প্রয়োজনে: ০১৭১৭২৫১৬৯৪ ও ০১৭২৪৫৬১১০৭ফরিদপুর: প্রথম আলো ফরিদপুর অফিস, নিলটুলী, মুজিব সড়ক, ফরিদপুর। প্রয়োজনে: ০১৭১৩০৬৭৭০৪ ও ০১৭২০০৪৪৬৫৩২৫ ডিসেম্বর থেকে শুরু হবেঢাকা-১ ও ঢাকা-২: ঢাকা-১ ও ঢাকা-২-এর রেজিস্ট্রেশন একযোগে একই ঠিকানায় শুরু হবে। যোগাযোগ ঠিকানা: প্রথম আলো অফিস, ১৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫। রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। প্রয়োজনে: ০১৮৪১৮১৪৮৯৯ ও ০১৭১৬১৬৮৫৭১।২৬ ডিসেম্বর থেকে শুরু হবেজামালপুর: জামালপুর প্রেসক্লাব (দোতলা), বোসপাড়া, জামালপুর। প্রয়োজনে: ০১৭১২১০৩৬৬৮, ০১৯১১ ৪৬৬৩৪৩।ময়মনসিংহ: প্রথম আলো ময়মনসিংহ অফিস, রাইয়ান ভিলা, ১৪ সাহেব আলী রোড, নতুন বাজার, ময়মনসিংহ। প্রয়োজনে: ০১৭১৮৬৬৬৭৩৭ ও ০১৭১৭৮৩৮৯০৮২৭ ডিসেম্বর থেকে শুরু হবেচট্টগ্রাম: প্রথমা, সানমার স্প্রিং গার্ডেন, জামালখান, চেরাগী পাহাড়, চট্টগ্রাম।প্রয়োজনে: ০১৬৭০৩৫৭৭৭৯ ও ০১৮১৪৯৪২২৩৯রাঙামাটি: রাঙামাটি অফিস, বই একাডেমির ওপর তলা (ফরেস্ট রেস্ট হাউসের সামনে), বনরূপা, রাঙামাটি। প্রয়োজনে: ০১৫৫০৬০৯৩০৪ ও ০১৭৩৭৪৫০০১৩।সিলেট: প্রথম আলো সিলেট অফিস, অ্যাপেক্স গ্যালারির বিপরীতে, বারুতখানা, সিলেট। ফোন: ০১৭১৭৮৭০৫৮৬ ও ০১৭২৫২৭৬৭৮৭।গণিত উৎসবসংক্রান্ত যেকোনো পরিবর্তন এবং নতুন তথ্যের জন্য প্রথম আলো এবং রোববারের ‘বিজ্ঞান প্রজন্ম ও গণিত ইশকুল’ পাতায় নজর রাখতে হবে। সব তথ্য আপডেট থাকবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে:(www.matholympiad.org.bd)। এ ছাড়া চালু আছে গণিত অলিম্পিয়াড ব্লগ (blog.matholympiad.org.bd), রয়েছে গণিত ফোরাম (forum.matholympiad.org.bd)।আপডেট তথ্য থাকবে ফেসবুক গ্রুপে(www.facebook.com/groups/BdMOC)ও পেইজে (www.facebook.com/BdMOC)।সেচ্ছাসেবকদের (মুভার্স) বিভিন্ন তথ্য জানা যাবে (facebook.com/matholympiadvolunteers) এই পেইজে। গণিক অলিম্পিয়াড ডেস্কআয়োজনে: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটিwww.matholympiad.org.bdপৃষ্ঠপোষকতায়: ডাচ্-বাংলা ব্যাংকব্যবস্থাপনায়: প্রথম আলো