রেজুলেশনে সেরা'গুগল নেক্সাস ৭'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল নেক্সাস ৭
গুগল নেক্সাস ৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২৪ জুলাই বিশ্বের সবচেয়ে বেশি রেজুলেশনের ট্যাবলেট কম্পিউটার ‘নেক্সাস ৭’ ঘোষণা দিয়েছে গুগল। প্রতি ইঞ্চিতে ৩৩৪ পিক্সেল ঘনত্বের এ ট্যাবলেটের ডিসপ্লে অ্যাপলের আইপ্যাডের চেয়েও উন্নত। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।দীর্ঘদিন ধরেই নেক্সাস ট্যাবলেটের পরবর্তী সংস্করণ আনছে গুগল এমন গুঞ্জন ছিল অনলাইনে। ক্যালিফোর্নিয়ার অনুষ্ঠানে নতুন ট্যাবলেট বাজারে আনার খবর নিশ্চিত করেছে গুগল।
গুগল জানিয়েছে, নতুন নেক্সাস ট্যাবলেট হবে পূর্ববর্তী সংস্করণের চেয়ে হালকা-পাতলা। ১০ ঘণ্টা ব্যাটারি সুবিধার এ ট্যাবলেটে এক দশমিক পাঁচ গিগাহার্টজের প্রসেসর থাকবে। তারবিহীন চার্জিং সুবিধার সাত ইঞ্চি এ ট্যাবলেটটিতে দুই গিগাবাইট র্যাম এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশনের মত প্রযুক্তিও থাকবে।
ট্যাবলেটটির পেছনে পাঁচ মেগাপিক্সেল ও সামনে এক দশমিক দুই মেগাপিক্সেলে ক্যামেরার ট্যাবটি ওয়াই-ফাই ও ফোরজি সমর্থন করবে। ২৯৯ গ্রাম ওজনের নেক্সাস ট্যাবটিতে ১৯২০ বাই ১২০০ এইচডি ডিসপ্লে থাকায় উন্নত মানের ভিডিও দেখা যাবে।

নেক্সাসের নতুন ট্যাবলেটের সঙ্গেই অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ৪.৩ ঘোষণা দিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড ৪,৩ নির্ভর নেক্সাসের নতুন এ সংস্করণটি শিগগিরই ১৫৯ ব্রিটিশ পাউন্ড দামে যুক্তরাজ্যের বাজারেও আসবে।