রেড অ্যাপল এখন উত্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেড অ্যাপলের লোগো
রেড অ্যাপলের লোগো

অ্যাপলের পণ্য বিক্রি ও সেবা দিতে রাজধানী উত্তরার ৫ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে একটি শাখা খুলেছে রেড অ্যাপল। এখানে নতুন অ্যাপল পণ্যের পাশাপাশি অ্যাপল পণ্যের যেকোনো সমস্যার সমাধান দেবেন দক্ষ প্রকৌশলীরা। ধানমন্ডির ১৫-এ তে রেড অ্যাপলের আরেকটি শাখা আছে।
রেড অ্যাপলের প্রধান নির্বাহী নূর হোসেন জানান, ‘দেশে এখন অ্যাপল পণ্যের চাহিদা বেড়েছে। কিন্তু অ্যাপল পণ্যের মেরামত বা এ ধরনের সেবা পেতে ব্যবহারকারীকে অনেক সমস্যায় পড়তে হয়। অ্যাপল পণ্যের বিভিন্ন প্যাকেজ সেবা দিতে কাজ করে রেড অ্যাপল। এখানে দক্ষ প্রকৌশলী রয়েছে। অ্যাপল পণ্য নষ্ট হলে বা কোনো সমস্যা হলে, তা মেরামত করার সুযোগ রয়েছে রেড অ্যাপেলে।’
রেড অ্যাপল (www.redapplebd.com) সম্পর্কে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে তথ্য জানা যাবে। বিজ্ঞপ্তি