রেড হেরিং ২০১২’র শীর্ষ তালিকায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী নতুন সম্ভাবনাময় প্রতিষ্ঠান ও তাদের উদ্ভাবনী প্রযুক্তি চিহ্নিত করা প্রতিষ্ঠান রেড হেরিং এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতার আয়োজন করে থাকে।এবারের রেড হেরিং ২০১২-এর এশিয়ার সেরা ১০০ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশি মোবাইল ভিওআইপি সলিউশন প্রদানকারীপ্রতিষ্ঠান রিভ সিস্টেম।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এম রেজাউল হাসান বলেন, ‘এ অর্জন আমাদের আইপি কমিউনিকেশন খাতে আরো নতুন সব উদ্ভাবনী পণ্য উৎপাদনে প্রতিজ্ঞাবদ্ধ থাকার প্রেরণা যোগাবে।’ ‘রেড হেরিং টপ হান্ড্রেড এশিয়া অ্যাওয়ার্ড ২০১২’ শীর্ষক এ প্রতিযোগিতায় বিভিন্ন সময় মানুষের জীবন যাত্রায় পরিবর্তন আনবে এমন প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করা হয়।এ জন্য নির্বাচিত সম্পাদনা পরিষদ প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলোর মধ্যে অর্থনৈতিক সাফল্য, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিচালনা দক্ষতা, বাজার অবস্থান ইত্যাদি মানদন্ড বিচার করে সেরা ১০০ প্রতিষ্ঠানের তালিকা করা হয়।—বিজ্ঞপ্তি