রেডমি-ফোরএক্স এনেছে শাওমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাওমির রেডমি-ফোরএক্স।
শাওমির রেডমি-ফোরএক্স।

দেশের বাজারে রেডমি-ফোরএক্স নামের একটি স্মার্টফোন এনেছে শাওমি। ফোনটিকে সাশ্রয়ী দামের স্মার্টফোন বিভাগের মধ্যে ফেলেছে চীনা প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল) নতুন স্মার্টফোনটি উদ্বোধন করে।

জমকালো অনুষ্ঠানে উদ্বোধন করা হয় শাওমির রেডমি-ফোরএক্স।
জমকালো অনুষ্ঠানে উদ্বোধন করা হয় শাওমির রেডমি-ফোরএক্স।

কালো ও সোনালি—এ দুটি রঙে বাজারে এসেছে শাওমির এ স্মার্টফোন। এতে স্ন্যাপড্রাগন প্রসেসর, ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি রম আছে। এর ব্যাটারি ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার। এর পেছনে ১৩ মেগাপিক্সেলের ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ৫ ইঞ্চির ২.৫ডি কার্ভড গ্লাসের ডিসপ্লেযুক্ত ফোনটির দাম ১২ হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি।

কর্মকর্তাদের হাতে রেডমি-ফোরএক্স।
কর্মকর্তাদের হাতে রেডমি-ফোরএক্স।