রেডহ্যাট পার্টনার সম্মেলনে পুরস্কার পেল লিনাক্স পাঠশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: রেডহ্যাট অ্যানুয়াল পার্টনার কনফারেন্সে পুরস্কার গ্রহণ করেন লিনাক্স পাঠশালার প্রধান নির্বাহী নাসির উদ্দিন।
ছবি: রেডহ্যাট অ্যানুয়াল পার্টনার কনফারেন্সে পুরস্কার গ্রহণ করেন লিনাক্স পাঠশালার প্রধান নির্বাহী নাসির উদ্দিন।

রেডহ্যাট ইন্ডিয়ার আয়োজনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত রেডহ্যাট বার্ষিক সহযোগী সম্মেলনে বিদেশি সহযোগী হিসেবে তিনটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের লিনাক্স প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠাতা লিনাক্স পাঠশালা। লিনাক্স একটি উন্মুক্ত সফটওয়্যার।

রেডহ্যাট ইনকরপোরেশন হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। ওপেন সোর্স বা উন্মুক্ত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি।

রেডহ্যাট প্রতিবছর চারটি বিভাগে অনুমোদিত প্রশিক্ষণ সহযোগীদের পুরস্কার দেয়। প্রথমটি হচ্ছে আরএইচসিএসএ, দ্বিতীয়টি সিওই (সার্টিফিকেশন অব এক্সপারটাইজ), তৃতীয়টি ম্যাক্সিমাম কোর্স ওয়্যার আর চতুর্থটি ম্যাক্সিমাম ওপেন ব্যাচ।

এই চারটি বিভাগের মধ্যে লিনাক্স পাঠশালা শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে তিনটি বিভাগে পুরস্কার জিতেছে। পুরস্কার গ্রহণ করেছেন লিনাক্স পাঠশালার প্রধান নির্বাহী নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, ২০১৩ সালের ডিসেম্বর থেকে অনুমোদিত রেডহ্যাট প্রশিক্ষণ সহযোগী হিসেবে যাত্রা শুরু করে লিনাক্স পাঠশালা। রেডহ্যাট ইন্ডিয়া প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। তিনি বলেন, দেশে লিনাক্স সফটওয়্যারের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। অনেকেই লিনাক্সে নিজেকে পারদর্শী হিসেবে দেখতে চান। কারণ, দেশের বিভিন্ন ক্ষেত্রে লিনাক্সভিত্তিক সার্ভার ও স্টোরেজের ব্যবহার বাড়ছে। বিজ্ঞপ্তি।