রেডিও গুনগুনে যোগ হলো ‘গুনগুন পরিবার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএম রেডিও তো বটেই, বাংলাদেশি ইন্টারনেট রেডিও এখন জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টারনেটে বেশ কিছু দিন থেকে চালু আছে ‘রেডিও গুনগুন’। রেডিও গুনগুন শুরুর দিকে সম্প্র্রচার শুরু হয়েছিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। বর্তমানে ঢাকার স্টুডিও এর পাশপাশি চীনের স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হয়ে থাকে। রেডিও গুনগুনে রয়েছে নিজস্ব আরজে (রেডিও জকি)। তাঁরা সব সময় মাতিয়ে রাখেন রেডিও গুনগুনের শ্রোতাদের। অনুষ্ঠানের মধ্যে তাঁদের সঙ্গে চ্যাট করার ব্যবস্থাও রয়েছে রেডিও গুনগুনের ওয়েবসাইটে। এ ছাড়া শ্রোতারা যেকোনো গানের অনুরোধ বা যেকোনো কথা জানাতে পারে অনলাইন চ্যাটের মাধ্যমে।সম্প্রতি রেডিও গুনগুনের সাইটের সঙ্গে যুক্ত হলো গুনগুন পরিবার। মূলত গুনগুন পরিবার একটি সামাজিক যোগাযোগের সাইট। এতে রেডিও গুনগুনের সব আরজে, প্রশাসক ও শ্রোতারা থাকবে। এই সেবার মাধ্যমে শ্রোতারা রেডিও গুনগুনের পরবর্তী অনুষ্ঠান, বিশেষকোনো অনুষ্ঠান ইত্যাদির খবর জানতে পারবেন।এতে রয়েছে কুইজ, ব্লগ, ভোট, ফোরাম, গ্রুপ তেরি, বন্ধুদের আমন্ত্রণ, বন্ধু নির্বাচন, ছবি, ভিডিও-অডিও আদান-প্রদান ইত্যাদি নানা আয়োজন। শিগগিরই রেডিও গুনগুন ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার শুরু করবে। রেডিও গুনগুনের রয়েছে নিজস্ব সফটওয়্যার (উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য)। অচিরেই আসছে মোবাইল ফোনে চলার উপযোগী সফটওয়্যার। রেডিও গুনগুন শোনা যাবে www.radiogoongoon.com ঠিকানার ওয়েবসাইটে। আর গুনগুন পরিবারে যুক্ত হওয়া যাবে www.family.radiogoongoon.com ওয়েবসাইটে গিয়ে।—মেহেদী আকরাম