২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-২০
রেডিও, টেলিভিশন, ফোন, ফ্যাক্সে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহূত হয়
প দা র্থ বি জ্ঞা ন
মো. শামীম, শিক্ষক
বহুনির্বাচনি প্রশ্ন অংশ-৭
প্রিয় শিক্ষার্থীরা, আজ পদার্থবিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৬
১৩. হাইড্রেলিক জ্যাক-এর কোন অংশকে র্যাম বলে?
ক. ছোট পিস্টন খ. হাতল গ. বড় পিস্টন ঘ প্যাসকেল
উত্তর: গ. বড় পিস্টন
১৪. কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে কোন সূত্রটির সাহায্য নিতে হয়?
ক. প্যাসকেলের খ. গ্যালিলিওর গ. বয়েলের ঘ. আর্কিমিডিসের
উত্তর: ঘ. আর্কিমিডিসের
১৫. তামার আপেক্ষিক গুরুত্ব কত?
ক. ৮.৯২ খ. ৭.৯২ গ. ৬.৯২ ঘ. ৫.৯২
উত্তর: ক. ৮.৯২
১৬. পানি বরফে পরিণত হলে এর আয়তন কী হবে?
ক. বেড়ে যায় খ. কমে যায়
গ. অপরিবর্তিত থাকে ঘ. বাড়তেও পারে অথবা কমতেও পারে
উত্তর: ক. বেড়ে যায়
১৭. এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত হবে?
ক. ১ লিটার খ. ১১/১২ লিটার
গ. ১/১২ লিটার ঘ. ১২/১১ লিটার
উত্তর: ঘ. ১২/১১ লিটার
১৮. পানিতে ভাসার সময় বরফের কত অংশ নিচে থাকে?
ক. ১ খ. ১২/১১ গ. ১/১২ ঘ. ১১/১২
উত্তর: ঘ. ১১/১২।
অধ্যায়-৭
১. ‘ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী’—এটি কার বৈশিষ্ট্য?
ক. তরঙ্গের খ. কম্পাঙ্কের
গ. সরল ছন্দিত স্পন্দনের ঘ. তাড়িত চৌম্বক তরঙ্গের
উত্তর: গ. সরল ছন্দিত স্পন্দনের
২. জড় মাধ্যমের কণার আন্দোলনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে কী তরঙ্গ বলে?
ক. পর্যায়বৃত্ত খ. যান্ত্রিক গ. তাড়িত চৌম্বক ঘ. চৌম্বক
উত্তর: খ. যান্ত্রিক
৩. রেডিও, টেলিভিশন, ফোন, ফ্যাক্সে ব্যবহূত হয়—
ক. শব্দ তরঙ্গ খ. তাপ তরঙ্গ
গ. তাড়িত চৌম্বক তরঙ্গ ঘ. ভূতরঙ্গ
উত্তর: গ. তাড়িত চৌম্বক তরঙ্গ
৪. কোনটি যান্ত্রিক তরঙ্গ?
ক. আলোক তরঙ্গ খ. তাপ তরঙ্গ গ. চৌম্বক তরঙ্গ ঘ. শব্দ তরঙ্গ
উত্তর: ঘ. শব্দ তরঙ্গ
৫. সব তরঙ্গ কী সঞ্চারণ করে?
ক. শক্তি ও তথ্য খ. শুধু শক্তি গ. শুধু তথ্য ঘ. শুধু শব্দ
উত্তর: ক. শক্তি ও তথ্য
৬. তরঙ্গ সঞ্চালনকারী কোন কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
ক. তরঙ্গদৈর্ঘ্য খ. তরঙ্গ বেগ গ. বিস্তার ঘ. কম্পাঙ্ক
উত্তর: ঘ. কম্পাঙ্ক
৭. অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে কীভাবে থাকে?
ক. 45হ্ন কোণে খ. সমকোণে
গ. সমান্তরালে ঘ. যেকোনো কোণে
উত্তর: গ. সমান্তরালে
৮. কোন তরঙ্গের কম্পাঙ্ক কখন বেড়ে যায়?
ক. বেগ কমে গেলে খ. তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে
গ. বিস্তার বেশি হলে
ঘ. দোলনকাল বেড়ে গেলে
উত্তর: খ. তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে
৯. অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্পন্দনের দিকের সঙ্গে কীভাবে থাকে?
ক. সমান্তরালে খ. 45হ্ন কোণে
গ. সমকোণে ঘ. যেকোনো কোণে
উত্তর: গ. সমকোণে
১০. কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ?
ক. বেতার তরঙ্গ খ. পানির তরঙ্গ গ. স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ
ঘ. আলোর তরঙ্গ
উত্তর: গ. স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ।
অধ্যায়-৮
১. বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয়?
ক. কম্পন খ. প্রসারণ গ. সংকোচন ঘ. সংবাহন
উত্তর: ক. কম্পন
২. শব্দ সঞ্চারণে জড় মাধ্যমের প্রয়োজনীয়তার প্রমাণ করেন—
ক. অ্যারিস্টটল খ. অটোভন গেরিক
গ. কোপারনিকাস ঘ. গ্যালিলিও
উত্তর: খ. অটোভন গেরিক
৩. কোনটির মধ্য দিয়ে শব্দ সঞ্চারিত হয় না?
ক. কঠিন মাধ্যম খ. তরল মাধ্যম
গ. বায়বীয় মাধ্যম ঘ. ভ্যাকিউয়াম বা শূন্য মাধ্যম
উত্তর: ঘ. ভ্যাকিউয়াম বা শূন্য মাধ্যম।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল