রেডিও তুফানের এক কোটি শ্রোতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন বেতারকেন্দ্র রেডিও তুফানের (www.radio2fun.com) নানা আয়োজন শুনছেন এক কোটি শ্রোতা। এ উপলক্ষে দেশের ১১২টি ব্যান্ডের গান থেকে নির্বাচিত গান নিয়ে দি সিক্সটি নাইন নামে একটি অ্যালবাম বের করা হবে। রেডিও তুফানের প্রধান নির্বাহী দিবারুল জানান, তুফান একটি পুরোপুরি গাননির্ভর ২৪ ঘণ্টার অনলাইন রেডিও। ভবিষ্যতে এটি শ্রোতাদের নতুন কিছু উপহার দেবে।—বিজ্ঞপ্তি