রেলওয়ের টিকিটের জন্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটার ডিজিটাল ব্যবস্থা তৈরির জন্য ‘ফিউচার ডিজিটাল পুরস্কার ২০১৫’ পেয়েছে ভারতীয় মহিন্দ্র কমভিভার। ‘এম-টিকিটিং’ বিভাগে এ পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্যের প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান জুনিপার রিসার্চ এই পুরস্কার দিয়ে আসছে। ১২ আগস্ট জুনিপার রিসার্চের ওয়েবসাইটে ছয়টি বিভাগে চলতি বছরের পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি