রেলওয়ের গতি যেভাবে বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতি বাড়ছে না রেলওয়ের। এটা কোনো কথা হলো! রস+আলোর আইডিয়াবাজরা থাকতে এটা হতে পারে না। তাই কিছু যুগান্তকারী আইডিয়া দিচ্ছেন শম্বুকগতির সঞ্জয় সরকার

খবর: গত সাত বছরে ৩১ হাজার কোটি টাকা খরচ করেও গতি বাড়েনি রেলের। সেবা না বাড়লেও সাম্প্রতিক সময়ে দুই দফা ভাড়া বেড়েছে। এরপরও বাড়ছে লোকসান। (সূত্র: প্রথম আলো, ২৫ জানুয়ারি ২০১৬)

.
.

উড়োজাহাজের ইঞ্জিন

বাংলাদেশ বিমান নানা কারণে সমালোচিত। নিজেদের কাজে না লাগলে উড়োজাহাজের ইঞ্জিন রেলওয়েকে দান করলে সমালোচনার দায় কিছুটা হলেও লাঘব হতে পারে।

.
.

দ্রুততম প্রাণী চিতা

শুধু বনেবাদাড়েই প্রতিভা শেষ হবে চিতার? এটা হতে পারে না! রেলওয়ে কিছু চিতাকে হায়ারে এনে ট্রেনের গতি বৃদ্ধি করতে পারে অনায়াসে।

দুঃসংবাদ

কথায় আছে, দুঃসংবাদ বাতাসের আগে ধায়। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে এমন কিছু ফিট করে দিতে হবে যেটা ইঞ্জিনকে নিয়মিত দুঃসংবাদ শোনাবে। এরপরই দেখবেন, ট্রেনের গতি কাকে বলে!

.
.

উসাইন বোল্ট

উসাইন বোল্ট শুধু দৌড়েই গেলেন; আর পেলেন অলিম্পিকের পদক। এই পদক দিয়ে কি আর মানবকল্যাণ হবে? হবে না, তাই তাঁকে ভাড়া করলে সবারই লাভ।

.
.

পরীক্ষার শেষ ১০ মিনিট

ট্রেনের ইঞ্জিনকে প্রতি ১০ মিনিট অন্তর বলতে হবে, ‘পরীক্ষার আর ১০ মিনিট বাকি আছে!’ দেখবেন, দুর্দান্ত গতিতে লেখা মানে চলা শুরু করে দেবে ট্রেন!