রেস্তোরাঁর তথ্য জানাবে 'লেটস ইট'

সম্প্রতি রেস্তোরাঁ–সংশ্লিষ্ট তথ্য নিয়ে তৈরি ‘লেটস ইট’ নামের একটি অ্যাপ্লিকেশন ‘ইনোভেশন এক্সট্রিম’ নামের উদ্যোক্তা প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে। অ্যাপটি অনলাইন মার্কেটপ্লেস হিসেবে রেস্তোরাঁ মালিক ও ভোজনরসিকদের কাজে লাগবে।
লেটস ইটের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘লেটস ইটকে আমরা শুধু ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে রেস্তোরাঁ মালিকদের কথাও ভেবেছি। লেটস ইটের দুটি অ্যাপ আছে, যার মধ্যে একটি এন্টারপ্রাইজ, যা শুধু নিবন্ধিত রেস্টুরেন্টগুলো ব্যবহার করতে পারবে। অন্যটি কনজ্যুমার অ্যাপ, যা যে–কেউ ব্যবহার করতে পারবে। এন্টারপ্রাইজ অ্যাপ ব্যবহার করে রেস্তোরাঁ মালিকেরা খুব সহজেই নিজেদের রেস্তোরাঁর বিভিন্ন অফার, মূল্য ছাড়, মেন্যু, দাম বাড়া-কমার তথ্য নিজেই হালনাগাদ করতে পারবেন।’
লেটস ইট ব্যবহারকারীরা তাঁদের নিজস্ব প্রোফাইলে ফলোয়ার, খাবারের ছবি, রিভিউ ইত্যাদি সংযুক্ত করতে পারবেন। অবস্থান খুঁজে পেতে সরাসরি গুগল ম্যাপে দেখা যাবে রেস্টুরেন্টের অবস্থান। এ ছাড়া কোনো রেস্টুরেন্ট কোনো বিশেষ অফার দিলে স্মার্টফোনে চলে আসবে তার নোটিফিকেশন।
আরিফুর রহমান বলেন, শিগগিরই লেটস ইটের আরেকটি অ্যাপ্লিকেশন আসবে যাতে যেকোনো রেস্তোরাঁয় আগাম খাবারের ফরমাশ দেওয়া যাবে।
‘লেটস ইট’ অ্যাপ্লিকেশন ডাউনলোড লিংক:
গুগল প্লে স্টোর:(http://goo.gl/ZQwhGv)
অ্যাপল অ্যাপ স্টোর:(https://goo.gl/zQCdV4)