রোগ নির্ণয় করবে দঁাতের উলকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজের চেয়েও পাতলা সেন্সর উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এই সেন্সর ট্যাটু বা উলকির মতো দঁাতে লাগানো হবে। সেন্সরটি শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করে রোগ নির্ণয়ে চিকিত্সককে সাহায্য করতে সক্ষম।গবেষকদের বরাতে এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, দঁাতে বসানোর উপযোগী এই তারবিহীন সেন্সর কোনো রোগের প্রাথমিক লক্ষণের তথ্য চিকিত্সকের কাছে পাঠাতে পারবে।গ্রাফিনি ব্যবহার করে এই উলকি উদ্ভাবন করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গ্রাফিনি হচ্ছে পাতলা কার্বনের স্তর, যার পুরুত্ব মাত্র এক অণু। গবেষক দলের নেতৃত্বে ছিলেন মাইকেল ম্যাকালপাইন।উলকি প্রসঙ্গে গবেষক ম্যাকালপাইন জানিয়েছেন, গ্রাফিনি থেকে তৈরি তারবিহীন এ উলকি দঁাতে বসানো হলে তা শ্বাস-প্রশ্বাসের ব্যাকটেরিয়া শনাক্ত ও রোগ নির্ণয় করতে পারবে।ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার রোগীর ক্ষেত্রে ও যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের সংক্রমণের বিষয়টি জানতে এ উলকি ব্যবহার করা যাবে। এটি খুবই আঠালো ও সুপার সেনসিটিভ, যা কোনোভাবে ব্যাকটেরিয়ার সংস্পর্শে এলেই রাসায়নিক প্রক্রিয়ায় সে তথ্য জমা করে রাখে। ম্যাকালপাইন এ উলকি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছেন।