
পবিত্র মাহে রমজান নিয়ে ‘রমজান’ নামে একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করেছে ডিক্যাস্টালিয়া।স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এই অ্যাপ। এই অ্যাপটি সেহ্রি থেকে ইফতারের মাঝখানের প্রতিটি মুহূর্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে জানিয়েছে নির্মাতাপ্রতিষ্ঠান। এতে রোজার ফজিলত, তারাবির নামাজের নিয়ম ইত্যাদি রয়েছে। সেহ্রি ও ইফতারের সময়সূচিও আছে এতে। স্বয়ংক্রিয়ভাবে এটি মোবাইল ফোন ব্যবহারকারী যেখানে অবস্থান করছেন সেই এলাকার সেহ্রি ও ইফতারের সময়সূচি জানিয়ে দেবে। অ্যাপটিতে সতর্কসংকেত বা অ্যালার্ম দিয়ে রাখার সুবিধাও আছে।
রমজান অ্যাপে যেসব বিষয় রয়েছে, সেসব হলো সাওম ভঙ্গ এবং মাকরুহ হওয়ার কারণ, রোজার নিয়ত ও ইফতারের দোয়া, তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত এবং বাংলা ও আরবিতে রমজানের প্রয়োজনীয় দোয়া ও সূরা।
গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি নামানো যাবে। ঠিকানা: (http://goo.gl/OCeE8Z)
—নিজস্ব প্রতিবেদক