রোবটের হাতে ওপেন হার্ট সার্জারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের নিউ ক্রস হাসপাতালে প্রথমবারের মতো রোবট সার্জনের সাহায্যে ওপেন হার্ট সার্জারি করা হলো। দ্য ভিঞ্চি নামের একটি রোবট ব্যবহার করে চিকিত্সকেরা প্রথমবারের মত ওপেন হার্ট সার্জারি করেছেন। যুক্তরাজ্যের নিউ ক্রস হাসপাতালের চিকিত্সকেরা নাটালি জোন্স নামের ২২ বছর বয়সী নারীর ওপেন হার্ট সার্জারি করতে দ্য ভিঞ্চি রোবটটিকে ব্যবহার করেন। খবর বিবিসি অনলাইনের।অসে্ত্রাপচারের সময় চিকিত্সকেরা দ্য ভিঞ্চি রোবটটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করেছেন। অসে্ত্রাপচারের সময় রোবটটির সঙ্গে যুক্ত একটি হাই-ডেফিনেশন ক্যামেরার সাহায্যে হূত্পিণ্ড পর্যবেক্ষণের মাধ্যমে রোবটটিকে অসে্ত্রাপচারের নির্দেশনা দেন তঁারা।চিকিত্সকেরা দাবি করেছেন, রোবটিক পদ্ধতিতে ওপেন হার্ট সার্জারি পদ্ধতিটি প্রচলিত পদ্ধতির চেয়ে নিরাপদ। প্রচলিত ওপেন হার্ট সার্জারির সময় ব্রেস্ট পে্লট বা পঁাজর কাটতে হয়। তবে, রোবটিক পদ্ধতিতে পঁাজরের সামান্য অংশ কেটে রোবটিক বাহুর সাহায্যে অসে্ত্রাপচার করা হয়। রোবটের সঙ্গে থাকা থ্রিডি ক্যামেরা হার্টের থ্রিডি দৃশ্য চিকিত্সকের সামনে থাকা মনিটরে ফুটিয়ে তোলে। এর মাধ্যমে সার্জন বা শল্য-চিকিত্সক কন্ট্রোল প্যানেলের সাহায্যে রোবটকে নির্দেশনা পাঠাতে পারেন।চিকিত্সকেদের দাবি, ওপেন হার্ট সার্জারির মত জটিল অসে্ত্রাপচারের সময় রোবট পদ্ধতির সাহায্য নিলে কম ব্যথা অনুভূত হয় এবং পরবর্তীতে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে।