রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১০-১১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও বিবিএ প্রথম বর্ষে প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ১০ ও ১১ মার্চ ভর্তি নেওয়া হবে।

২, ৩ ও ৪ মার্চ মেধা তালিকা থেকে এক হাজার ২৪৫টি আসনের বিপরীতে মোট এক হাজার ১১৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ফলে ১২৬টি শূন্য আসনে ভর্তির জন্য প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী বিষয় বরাদ্দের তালিকা ৬ মার্চ প্রকাশ করা হয়েছে।

প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি হওয়ার পর আসন শূন্য থাকলে পরবর্তীকালে ১৩ মার্চ দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা (মেধাক্রম অনুযায়ী) প্রকাশ করা হবে এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ২৩ ও ২৪ মার্চ ভর্তি নেওয়া হবে।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।