রোগ সংক্রমণের জন্য দায়ী শামুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামুক
শামুক

ধীরগতির জন্য খ্যাত প্রাণী শামুকের ক্ষতিকর ভূমিকার তথ্য পেয়েছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। পোষা প্রাণী কুকুরের প্রাণঘাতী রোগের জন্য দায়ী পরজীবী ‘অ্যানজিওস্ট্রংইলাস ভ্যাসোরাম’ শামুকের মাধ্যমেই সংক্রমিত হয়। যুক্তরাজ্যে বিভিন্ন বাড়ির আশপাশে বসবাসকারী শামুক নিয়ে গবেষণা করে রয়েল হর্টিকালচারাল সোসাইটি ও ইউনিভার্সিটি অব এক্সেটার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, এই শামুক খেয়ে কুকুর মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। সবচেয়ে দ্রুত শামুক ঘণ্টায় এক মিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। যুক্তরাজ্যের বাগানগুলোতে শামুকের সংখ্যা গত বছর গ্রীষ্মে প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। শামুকের গতি নির্ণয়ের জন্য বিভিন্ন রঙের আলো (এলইডি) ব্যবহার করা হয়েছে। বিবিসি।