রোদ-বৃষ্টির উৎসবঝলমলে রোদের হাসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ অক্টোবর সারা দিন মেঘাচ্ছন্ন। বৃষ্টিও হয়েছে কয়েক পশলা। মাঠে জল জমে গেছে। আমরা সবাই আতঙ্কিত। ৪ নম্বর সঙ্কেত চলছে। আকাশে মেঘ থাকলেও ছাত্রছাত্রীরাও আসছে দলে দলে। আটটা বাজতেই হঠাৎ দেখি, ঝলমলে রোদের হাসি। বৃষ্টিস্নাত গাছের সবুজ পাতা চিকচিক করছে। ওই হাসিতেই উৎসব শেষ হলো।নানা অভিজ্ঞতাময় ঘটনার মধ্য দিয়ে ইন্টারনেট উৎসব ছিল মুখরিত। শত শত ছাত্র-শিক্ষক-অভিভাবক। হঠাৎ চোখে পড়ে মেয়েদের দুই-তিনটি সারিতে নারীদের সমাগম। এখানেই ৪০ জন। এরা জাতীয় মহিলা পরিষদের কম্পিউটার ছাত্রী। তাঁরা এসেছেন বাড়তি অভিজ্ঞতা নেওয়ার জন্য। উপস্থিত ছাত্রীদের অনেকে প্রথমার বই কিনেছেন। কিনেছেন চাবির রিং। প্রতিযোগিতায় কেউ বিজয়ী হলে শিক্ষাপ্রতিষ্ঠানের অন্য ছাত্রদের সোচ্চার উল্লাস!— নেয়ামতউল্ল্যাহ