রোবট তেলাপোকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের একদল গবেষক এবার এমন একটি রোবট তৈরি করেছেন, যা নিজের আকৃতির সুবিধা কাজে লাগিয়ে ঘন বা ঘিঞ্জি এলাকার মধ্য দিয়ে অনায়াসে চলাফেরা করতে পারবে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের ওই গবেষকেরা মূলত তেলাপোকার বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে বানিয়েছেন নতুন রোবটটি। পরিবেশ পর্যবেক্ষণ এবং উদ্ধার কার্যক্রমে রোবটটি ব্যবহার করা যেতে পারে বলে তাঁরা আশা করছেন। তেলাপোকার মতো এই রোবট চলাচলের সময় পথে বিভিন্ন বাধা অতিক্রম করতে পারবে। বায়োইনস্পিরেশন অ্যান্ড বায়োমিমেটিকস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, রোবটের চলাফেরাকে আরও গতিশীল ও বৈচিত্র্যময় করার প্রয়াস হিসেবে তেলাপোকার গতিবিধি পর্যবেক্ষণের ভিত্তিতে তেলাপোকা রোবটটি তৈরি করা হয়েছে।
রয়টার্স।