রোবট তৈরি করছে স্যামসাং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের মতোই হেঁটে বেড়াবে, কথা বলবে এবং বন্ধুর মতো পাশে থাকবে রোবট।সম্প্রতি মানুষের আদলের এক রোবট তৈরির পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, মানুষের আদলের রোবটের পেটেন্ট করিয়েছে প্রতিষ্ঠানটি।স্যামসাংয়ের পেটেন্ট আবেদনে বলা হয়েছে, মানুষের আদলের রোবটটি গৃহপালিত পশুর মতোই সঙ্গে করে নেওয়া যাবে এবং হাঁটার সময় রোবটটি বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখবে।