রোবট প্রতিযোগিতায় বাংলাদেশ তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের তৈরি রোবটের সঙ্গে ফাইন্ডার দল
নিজেদের তৈরি রোবটের সঙ্গে ফাইন্ডার দল

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জ (আইআরসি) প্রতিযোগিতায় তৃতীয় বা দ্বিতীয় রানারআপ স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘আরফাইন্ডার’ দল। তবে এ দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও আছেন। ৩ থেকে ৫ জানুয়ারি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মুম্বাইয়ের বার্ষিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি আয়োজন ‘টেকফেস্ট’-এর অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ১০টি দেশের ১৮টি দল অংশ নিয়েছে।
দ্বিতীয় রানারআপ হয়ে বুয়েটের দলটি পুরস্কার হিসেবে পেয়েছে ২০ হাজার রুপি ও সনদ। এ দলের সদস্যরা হলেন: বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শিক্ষার্থী শেখ তানভীর আহমেদ, সৈয়দ ইমাম হাসান ও অনিক চৌধুরী, নেভাল আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী মো. আশরাফুজ্জামান। দলনেতা শেখ তানভীর আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে জানান, ‘বাংলাদেশ থেকে নির্বাচিত হওয়ার পরেই এ প্রতিযোগিতায় ভালো করার ইচ্ছে ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’
প্রতিযোগিতায় প্রথম হয়েছে শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব মরাটুয়া-১ দল এবং দ্বিতীয় হয়েছে একই দেশের এসএলআইআইটি দল। গত বছর থেকে বাংলাদেশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

গত বছর থেকে বাংলাদেশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।এ বছরের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আরো তিনটি দল অংশ নেয়। এর মধ্যে বুয়েট ফেলকনস সপ্তম, বুয়েট ক্রিপ্টোনাইট অষ্টম এবং বুয়েট রেক্স নবম স্থান অর্জন করে। বাংলাদেশ থেকে বাচাই পর্ব শেষে বুয়েট ইআরফাইন্ডার, বুয়েট ফেলকনস ও বুয়েট রেক্স আইআরসির মূল পর্বের প্রতিযোগিতা অংশগ্রহণের সুযোগ পায়। এছাড়া সরাসরি আইআরসি’র বিশেষ ওপেন রাউন্ড পর্বে যারা নির্বাচিত হয় তারাও চূড়ান্ড পর্বে অংশগ্রহনের সুযোগ রয়েছে। আর এতেই ওপেন রাউন্ডে ভালো করে চূড়ান্ত পর্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বুয়েট ক্রিপ্টোনাইট। চলতি বছরের এ প্রতিযোগিতায় অংশ নেয়া দশটি দেশ হচ্ছে, বাংলাদেশ, ভারত, মিশর, ফ্রান্স, নেপাল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইডেন ও শ্রীলঙ্কা। প্রতিযোগিতার বিস্তারিত: www.techfest.org। —নুরুন্নবী চৌধুরী