রোবট বানানোর বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের হাতে রোবট বানাই\ লেখক: প্রকৌশলী মীর এ বি এম জাকির হোসেন\ দাম: ২৪০ টাকা\ পৃষ্ঠা: ১৪৪, প্রকাশক: ডাইনামিক পাবলিকেশন, ঢাকা\বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উৎকর্ষের অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞানের পরবর্তী ধাপ হচ্ছে রোবট-বিজ্ঞান। রোবট-বিজ্ঞানকে ব্যবহারের মাধ্যমে এগিয়ে চলছে বিশ্ব। আর নানা ধরনের রোবট শুধু প্রয়োজনীয় কাজই নয় বরং গৃহস্থালি থেকে শুরু করে নানা ধরনের কাজেও ব্যবহূত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ রোবটের মাধ্যমে এগিয়ে গেলেও আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের দেশে বিষয়টি জনপ্রিয় করতে রোবট তৈরির নানা বিষয় নিয়ে বেরিয়েছে নিজের হাতে রোবট বানাই বইটি। বইটি লিখেছেন প্রকৌশলী মীর জাকির হোসেন। রোবট কী? রোবট কী কাজ করে? কীভাবে রোবট তৈরি করা যায়—এসবের প্রাথমিক নানা তথ্য রয়েছে বইটিতে। খুদে, কিশোর আর তরুণ বিজ্ঞানী; যারা রোবট নিয়ে আগ্রহী তারা প্রয়োজনীয় নানা ধরনের দিকনিদের্শনা পাবেন বইটিতে। ইলেকট্রনিকস অথবা মেকানিকস অথবা রোবটিক সম্পর্কে কোনো ধারণা না থাকলেও এ বইয়ের নানা ধরনের সহজ বর্ণনার মাধ্যমে জানা যাবে রোবট-সম্পর্কিত অনেক কিছুই। রোবট তৈরির ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ে রয়েছে আলাদা আলাদ চিত্র। ১০টি অধ্যায়ের এ বইয়ে বেসিক ইলেকট্রনিকস, রোবট মেকানিকস, রোবটের বুদ্ধিমত্তা, পানির নিচের রোবট, হাঁটতে পারা, উড়ন্ত ও রোবট গাড়ি ডিজাইন, প্রয়োজনীয় সার্কিটসহ রোবট তৈরির জন্য প্রয়োজনীয় পার্টসের খবরের বর্ণনা রয়েছে। সহজ ভাষায় রচিত বইটি পড়ে উপকৃত হবেন রোবট নিয়ে আগ্রহীরা। বইটির নানা তথ্য পাওয়া যাবে http://sites.google.com/site/dynamicpb ঠিকানার ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী