রোবট মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা মাছসদৃশ একধরনের রোবট তৈরি করেছেন, যা পানির নিচে সাঁতার কাটে এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে।মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘গ্রেস’ নামে এ রোবট মাছ তৈরি করেছেন। গবেষকদের দাবি, গ্রেস নামের এ রোবট মাছ হ্রদ বা নদীর তলদেশের বিভিন্ন তথ্য জানাতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।গবেষকেরা জানিয়েছেন, মাছ রোবটে ব্যবহূত বিভিন্ন সেন্সর পানির তাপমাত্রা ও গুণাগুণ পরীক্ষা করতে পারে। এ রোবটটি স্বয়ংক্রিয়ভাবে সাঁতার কাটতে পারে। মাছের অনুকরণ করে পাখা ও লেজ নাড়িয়ে সাঁতার কাটতে পারে গ্রেস। বিভিন্ন সেন্সরের সাহায্যে এ মাছ রোবট পানির নিচের প্রতিকূল পরিবেশের মধ্যেও সাঁতার কাটতে পারে।এর আগে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা রোবোফিশ নামের এক ধরনের মাছ রোবট তৈরি করেছিলেন, যা সমুদ্রের তলদেশের তথ্য জানাতে পারে। এ ছাড়া পানিদূষণ ও গোয়েন্দাগিরিতে ব্যবহার করা যায়—এমন রোবট নিয়েও কাজ করছেন গবেষকেরা।প্রসঙ্গত, সুইজারল্যান্ডের গবেষকেরা পানির নিচে গোয়েন্দাগিরি করতে পারে, এমন রোবট কচ্ছপ তৈরি করেছেন। ‘ন্যানো-টারটারোগা’ নামের এ রোবট কচ্ছপকে গবেষকেরা বলছেন ‘পানির ড্রোন’।