রোবট সম্পর্কে জানার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ হাতে বানাই কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট বিমান\ লেখক: মীর এ বি এম জাকির হোসেন\ প্রকাশক: ডাইনামিক প্রকাশনী, ঢাকা\ পৃষ্ঠা: ২৫০\ মূল্য: ৮৫০ টাকা\কম্পিউটার-নিয়ন্ত্রিত অনেক ধরনের রোবট তৈরি করা হয়েছে। রোবট-বিমানও বানানো যায়।কম্পিউটার-নিয়ন্ত্রিত রোবট তৈরির কলাকৌশল ও এ বিষয়ের খুঁটিনাটি নিয়মকানুন নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে।জাকির হোসেনের লেখা নিজ হাতে বানাই কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট বিমান বইয়ে রয়েছে বিমান নির্মাণের ইতিহাস, বেসিক এরো ডায়নামিকস, রোবট বিমান নির্মাণের কৌশল, ব্যারোমিটার, ফ্লাইট কম্পিউটার ও রোবট সিস্টেম। এতে চারটি অধ্যায় আছে।একটি সাধারণ বিমান বানানোর খুঁটিনাটি বিষয় বিস্তারিত জানা থাকলে সাধারণ বিমানকে রোবটে রূপান্তর করা যায়। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত হাতে-কলমে একটি রোবট বিমান নির্মাণ করা হয়েছে। বিমান নির্মাণের প্রতিটি ধাপের চিত্র ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। কাগজে আঁকা নকশা থেকে কম্পিউটার মডেল, মডেল থেকে কাঠ কেটে বিমানের ফিউজে লেজ বানানো, ডানা বানানো, ইঞ্জিন লাগানো, চাকা লাগানো, রং করাসহ প্রতিটি ধাপের চিত্র। এর সঙ্গে ডিজাইন করা হয়েছে রোবট বিমানের ফ্লাইট কম্পিউটার, যার সাহায্যে বিমানটি আকাশে উড়তে পারে, চারপাশ সম্পর্কে ধারণা নিতে পারে। আর যোগ করা হয়েছে ক্যামেরার মাধ্যমে আকাশ থেকে চিত্র গ্রহণের প্রযুক্তি, ওই চিত্র টিভি বা কম্পিউটারে প্রেরণের কৌশলসহ বিভিন্ন বিষয়।রোবট নির্মাণের বিষয়টি সহজ করার জন্য ১ দশমিক ৬ ফুট দৈর্ঘ্যের একটি ইলা স্টিক বিমানের ড্রইং টেকনিক্যাল গাইড অনুসরণ করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একটি ইলা স্টিক ইঞ্জিন বিমান বানানো সম্ভব, যা সত্যি আকাশে উড়তে পারে। কম্পিউটার ব্যবহারকারী ছাড়াও সহজে এ বিষয়ের বুঝে নিতে আজই দেখুন বইটি। আর জেনে নিন, প্রযুক্তির আধুনিকতার উল্লেখযোগ্য বিষয়গুলো। প্রতিটি অধ্যায়ের সঙ্গে চিত্রও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল