রোবটদের প্রতিযোগিতা
যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে রোবটদের একটি প্রতিযোগিতা। এতে বিভিন্ন দেশ থেকে অংশ নেয় দুর্যোগ বা দুর্ঘটনায় ব্যবহূত উদ্ধারকারী রোবটদের ১৭টি দল। মার্কিন সামরিক বাহিনীর অধীন সংস্থার (ডারপা) আয়োজনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল রোবটিকস ইঞ্জিনিয়ারিং সেন্টারে অনুষ্ঠিত হয় ওই প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছে জাপানের স্কাহাফট দলের একটি দুই পা-ওয়ালা রোবট। দ্বিতীয় ও তৃতীয় স্থান দুটি যুক্তরাষ্ট্রের দখলেই রয়েছে। ডারপা জানায়, চরম বিপজ্জনক পরিস্থিতিতেই (যেমন যুদ্ধক্ষেত্রে বোমা নিষ্ক্রিয়করণ) উদ্ধারকারী রোবট ব্যবহার করা হয়। প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এদের সামর্থ্য উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে। প্রথম থেকে অষ্টম পুরস্কারের প্রতিটির অর্থমূল্য ১০ লাখ মার্কিন ডলার। আর প্রতিযোগিতার শেষ রাউন্ডে (আগামী বছর অনুষ্ঠিতব্য) বিজয়ী রোবট দল পাবে ২০ লাখ ডলার। রয়টার্স।