রোভার মুটে ‘কম্পিউটিং’ নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম কমডেকা সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে ‘তৃতীয় প্রজন্মের কম্পিউটিং’ বিষয়ে বিশেষ সেমিনার।পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরে ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছে স্কাউটদের এই জাতীয় সম্মেলন। পাঁচ দিনের এ সম্মেলনে তৃতীয় প্রজন্মের কম্পিউটিং প্রযুক্তি বিষয়ে সেমিনারের আয়োজক দেশের প্রযুক্তি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটি সেখানে স্কাউটদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে এবং প্রযুক্তি পণ্য প্রদর্শন করছে। আয়োজক সূত্রে জানা গেছে, ময়নামতির চরে সম্মেলনের কেন্দ্রীয় প্রদর্শনী পল্লিতে (জিডিভি) প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা চলবে এ সেমিনার।প্রসঙ্গত, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নেয়া ৮টি পদক্ষেপ বাস্তবায়নের মধ্যে গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ বা জিডিভি অন্যতম।