র্যাপিড পিআর-এর সঙ্গে এটিএন বাংলা ও এটিএন নিউজের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজিটাল গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিষ্ঠান র্যাপিড পিআরের সঙ্গে এটিএন বাংলার ট্রান্সমিশন মনিটরিং-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে র্যাপিড পিআর ডিজিটাল প্রযুক্তিতে এটিএন বাংলা ও এটিএন নিউজ চ্যানেলের ২৪ ঘণ্টা সম্প্রচার পর্যবেক্ষণ করবে। এটিএন বাংলার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন চেয়ারম্যান মাহফুজুর রহমান। এ ছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এটিএন বাংলার উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) শামসুল হুদা, এটিএন নিউজের উপদেষ্টা মীর মো. মোতাহার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি