র‍্যানসমওয়্যার হামলায় জড়িত চীনাভাষীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ চেয়ে চীনা ভাষার বার্তাগুলোর বাক্য ছিল সঠিক
অর্থ চেয়ে চীনা ভাষার বার্তাগুলোর বাক্য ছিল সঠিক

গত মাসে বিশ্বজুড়ে ১৫০টি দেশের দুই লাখের বেশি কম্পিউটারে আঘাত হানা ‘ওয়ানাক্রাই’ নামের র্যা নসমওয়্যারের সাইবার হামলায় চীনাভাষীদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। এই সাইবার হামলায় মুক্তিপণ চেয়ে পাঠানো বার্তার ভাষা নিয়ে গবেষণা করেছে ডেটা সেবাদাতা প্রতিষ্ঠান ফ্ল্যাশপয়েন্ট। গবেষকদের দাবি, এই সাইবার হামলার মুক্তিপণ বার্তার চীনা সংস্করণেই শুধু ব্যাকরণ এবং বিরামচিহ্নের যথাযথ ব্যবহার করা হয়েছে। এ কারণে এসব বার্তার লেখকের জন্ম চীনে কিংবা চীনা ভাষায় তাঁরা অনর্গল কথা বলতে পারেন।
বিশ্বব্যাপী এই হামলায় হ্যাকাররা কম্পিউটার থেকে ফাইল নিয়ে নেয় এবং সেগুলো ফেরত দেওয়ার জন্য ২৮টি ভাষা ব্যবহার করে মুক্তিপণ চাওয়া হয়েছে। যার মধ্যে দুটি ছাড়া বাকি সব ভাষাই যান্ত্রিকভাবে অনুবাদ করা হয়েছে বলে ধারণা করেছেন গবেষকেরা। তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, চীনা ও ইংরেজি—এই দুটি ভাষা মানুষ লিখেছে। তবে এতে ইংরেজি ভাষার অপ্রচলিত বাক্যের ব্যবহার রয়েছে। যেমন ‘বাট ইউ হ্যাভ নট সো এনাফ টাইম’।
এই সাইবার হামলা কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইউরোপোল। এর আগে কয়েকটি বিশ্লেষণে ওয়ানাক্রাই র্যা নসমওয়্যারের জন্য উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করা হয়েছিল। কিন্তু ফ্ল্যাশপয়েন্টের গবেষকেরা সে দাবি নাকচ করে দিয়ে বলেন, এতে ব্যবহৃত কোরীয় ভাষার ব্যবহার খুবই দুর্বল ছিল এবং তা যান্ত্রিকভাবে ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালেন উডওয়ার্ড বলেন, ‘শুধু চীনা ও ইংরেজি সংস্করণ দেখেই মনে হয়েছে, এটি এমন কেউ লিখেছে যিনি ভাষাটি জানেন। বাকিগুলো গুগল ট্রান্সলেটে অনুবাদ করা হয়েছে বলে মনে হয়েছে। এমনকি কোরিয়ান ভাষারটাও।’ সূত্র: বিবিসি