লজিটেকের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে ‘লজিটেক গ্র্যান্ড লঞ্চিং উইথ স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড’। এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে লজিটেক ব্র্যান্ডের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লজিটেকের আসিয়ান ও ভারত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মনিন্দর জেইন, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ, ক্লাস্টার ক্যাটাগরি হেড অশোক ঝাংগড়া এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিক্রয় বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী, করপোরেট বিভাগের মহাব্যবস্থাপক হাসান ফাহিম ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন।
বিজ্ঞপ্তি