লজিটেকের ৬টি পণ্য বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেশের বাজারে ছয়টি নতুন পণ্য উন্মুক্ত করেছে লজিটেক। ২৮ অক্টোবর বাংলাদেশ কম্পিউটার সমিতির ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত এক ব্যবসায়িক সম্মেলনে লজিটেক এমএক্স অ্যানিহোয়্যার টু মাউস, এম ৩৩৭, কে ৪০০ প্লাস ও কে ৩৮০ কিবোর্ড, এক্স ৫০ বুম বক্স এবং কনফারেন্স ক্যামেরার বৈশিষ্ট্য তুলে ধরেন লজিটেকের কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ।
পার্থ ঘোষ জানান, নতুন এই ডিভাইসগুলোর মধ্যে লজিটেক এমএক্স অ্যানিহোয়্যার টু মাউসটি যেকোনো সমতলে কাজ করে এবং একই সঙ্গে চারটি ডিভাইসে সংযুক্ত করা যায়। স্মার্ট টিভিতে ব্যবহার সুবিধার কে ৪০০ প্লাস কি-বোর্ডটি একই সঙ্গে তিনটি ডিভাইসে কাজ করে। এ ছাড়া ঘরে বসেই যেকোনো অনুষ্ঠান সম্প্রচার সুবিধা রয়েছে লজিটেক কনফারেন্স ক্যামেরাটির।