লজিটেকের ‘হারমোনি’ এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি পণ্যনির্মাতা লজিটেকের দুটি মডেলের রিমোট কন্ট্রোল (হারমোনি ৭০০ ও ২০০) সম্প্রতি বাজারে এসেছে। এ রিমোট কন্ট্রোলের সাহায্যে একই সঙ্গে যেকোনো ব্র্যান্ডের টিভি, ডিভিডি, প্রোজেক্টর, রেফ্রিজারেটর ও হোম থিয়েটার চালানো যায়।রিমোট কন্ট্রোল (দূর নিয়ন্ত্রক) দুটিতে রয়েছে লাইভ সাপোর্ট ও রিচার্জ-সুবিধা। এ ছাড়া হারমোনি ৭০০ মডেলে রয়েছে সুনির্দিষ্ট প্রোগ্রাম বাটন, ওয়ান ক্লিক অ্যাক্টিভিটি বাটন ও কালার স্ক্রিন।হারমোনি ৭০০ মডেলটির দাম ১২ হাজার টাকা। হারমোনি ২০০ মডেলের দাম চার হাজার টাকা। উভয় রিমোট কন্ট্রোলের সঙ্গে রয়েছে এক বছরের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট-সুবিধা।রিমোট কন্ট্রোল ডিভাইস দুটি বাজারে এনেছে কম্পিউটার সোর্স।