লন্ডনে আমাজনের অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে কেনাকাটার ওয়েবসাইট আমাজন লন্ডনে তাদের কার্যালয় খুলতে যাচ্ছে। এখানে প্রতিষ্ঠানের সফটওয়্যার প্রকৌশলীরাসহ শত শত কর্মী কাজ করবেন। নতুন কার্যালয়ে মূলত পরবর্তী প্রজন্মের জন্য টেলিভিশন ও চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত বিষয়ে কাজ হবে। এ ছাড়া এখান থেকেই গেম কনসোল ও স্মার্টফোন তৈরির কাজে হাত দেবে আমাজন। লন্ডনের মেয়র বরিস জনসন বলেছেন, ‘আমাজন আমাদের শহরে তাদের কার্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়ায় আমরা দারুণ খুশি। এটি আমাদের পরম সৌভাগ্য। আমরা চাই এ ধরনের প্রতিষ্ঠান আমাদের শহরে তাদের কার্যালয় খুলুক। এতে আমাদের জনগণেরও কর্মসংস্থান হবে। লন্ডনের ওল্ড স্ট্রিট এলাকায় আমাজনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হবে। আটতলাবিশিষ্ট এই ভবনটিতে আমাজনের পুরোনো কর্মীরা তো কাজ করবেনই। পাশাপাশি নতুন করেও কর্মী নিয়োগ করা হবে। আমাজনের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান পুশবাটন ও লাভফার্মের কার্যালয় একই এলাকায় হবে। আগামী কয়েক মাসের মধ্যে এসব প্রতিষ্ঠানের কার্যালয় উদ্বোধন করা হবে।’ আমাজনের মুখপাত্র পলা বায়ার্ন বলেন, লন্ডন হচ্ছে প্রযুক্তি মেধাবীদের উপযুক্ত স্থান। আর এ কারণেই তারা এ স্থানকে তাদের কার্যালয় স্থাপনের স্থান হিসেবে বেছে নিয়েছে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান