লন্ডনে ই-কমার্সের মেলা নিয়ে আয়োজকদের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে অনুষ্ঠিতব্য ই-কমার্স মেলা উপলক্ষে ঢাকায় হাইটেক পার্কের কার্যালয়ে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং কম্পিউটার জগৎ-এর প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহেদ তমাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
লন্ডনে অনুষ্ঠিতব্য ই-কমার্স মেলা উপলক্ষে ঢাকায় হাইটেক পার্কের কার্যালয়ে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং কম্পিউটার জগৎ-এর প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহেদ তমাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

লন্ডনে ১৩ ও ১৪ নভেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ‘ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার’। মেলা যৌথভাবে আয়োজন করছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগৎ।

মেলা আয়োজন উপলক্ষে গত ১০ আগস্ট সোমবার বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সঙ্গে কম্পিউটার জগৎ একটি সমঝোতা স্মারক সই করেছে। ঢাকায় হাইটেক পার্কের কার্যালয়ে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং কমপিউটার জগৎ এর প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহেদ তমাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক সরকারের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, মেলার প্রধান সমন্বয়কারী এহতেশাম উদ্দিন মাসুমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলার আয়োজকদের দাবি, মেলায় বাংলাদেশ ও ইউরোপের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। মেলায় অংশ নিতে বর্তমানে স্টল বুকিং চলছে।
মেলায় ই-কমার্স ওয়েবসাইট, ই-গভ. সার্ভিস, ক্রেডিট কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, ই-এডুকেশন, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, রিয়েল এস্টেট, টেলিকম, কুরিয়ার/ডেলিভারি সার্ভিস, এয়ারলাইনস, ট্যুরিজম-ট্রাভেল অ্যান্ড হোটেল, ফ্যাশন হাউসসহ অন্যান্য ই-সেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় ই-কমার্স বিষয়ক সেমিনারের পাশাপাশি থাকবে বিটুবি, বিটুসি, জিটুবি বিষয়ক আলাদা সেশন। মেলা সরকারি-বেসরকারি পর্যায়ে ই-কমার্স বিশেষজ্ঞ, তথ্য প্রযুক্তিবিদসহ প্রায় ৫০ হাজার দর্শনার্থী হতে পারে মনে করছেন আয়োজকেরা।