লন্ডনে মুঠোফোনে বাসের টিকিট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে বাসে চড়ার জন্য টিকিট কাটতে এখন মুঠোফোনই যথেষ্ট। টিকিট কাটার জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের পাশাপাশি মুঠোফোনের এনএফসি প্রযুক্তির সাহায্যে টিকিটের অর্থ পরিশোধ করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। মুঠোফোনের নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তির সাহায্যে বাসের টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর থেকে। শহরটির সাড়ে আট হাজার বাসের টিকিট কাটার জন্য মুঠোফোনের এ প্রযুক্তি চালু করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) । এ প্রক্রিয়াটি শুরু হয়েছিল ২০০৯ সালে। জানা গেছে, বাসের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি উন্নত করে মুঠোফোনের তারবিহীন যোগাযোগ পদ্ধতি যুক্ত করা হচ্ছে।