লম্বা পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লম্বা পা
লম্বা পা

তিনি ভলিবল খেলেন। করেন মডেলিংও। এ বছর যুক্তরাজ্যে সবচেয়ে লম্বা পায়ের অধিকারী নারী হিসেবে উঠে এসেছে তাঁর নাম। তিনি আলেকসান্দ্রা রবার্টসন। ৪৭ ইঞ্চি দৈর্ঘ্যের পা নিয়েও অবশ্য আলেকসান্দ্রা বিশ্বের সবচেয়ে লম্বা পায়ের অধিকারী নারীর রেকর্ডটি ছিনিয়ে নিতে পারেননি। এখনো সেটি রাশিয়ান নারী সোভেতলানার প্যানক্রাতোভার দখলে। প্যানক্রাতোভার পায়ের দৈর্ঘ্য ৫১.৯ ইঞ্চি। তবে আলেকসান্দ্রা বলছেন, কোনো রেকর্ড ভাঙার ইচ্ছে তাঁর নেই। এমনিতেই লম্বা পা নিয়ে তিনি নাকি যথেষ্ট বিপাকে আছেন। গাড়িতে বা বাসে বেচারিকে রীতিমতো কাঁচুমাচু হয়ে বসতে হয়। আলেকসান্দ্রার উচ্চতা ছয় ফুটের বেশি। নিজেকে ‘সিঙ্গেল’ দাবি করে এই মডেলের বক্তব্য, তাঁর অতিরিক্ত উচ্চতার কারণেই নাকি অনেক ছেলে তাঁর পাশে দাঁড়াতে সংকোচ বোধ করেন। ডেইলি মেইল