লাইক দিলে কাজে লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর তথ্যপ্রযুক্তিবিষয়ক শুক্রবারের ফিচার পাতা প্রজন্ম ডট কমের আনুষ্ঠানিক ফেসবুক পেজে  (www.facebook.com/ProjonmoDotCom) লাইকের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
গতকাল রোববার রাত নয়টা পর্যন্ত এ পেজের লাইক সংখ্যা ছিল এক লাখ ১৩ হাজার ১৫৭৷ তথ্যপ্রযুক্তি নিয়ে নিয়মিত প্রকাশিত প্রজন্ম ডট কমের নানা বিষয়ের পাশাপাশি কম্পিউটার প্রতিদিনের টিপস, হেল্পলাইন এ পেজে নিয়মিত প্রকাশ করা হয়। ফেসবুক পেজের পাশাপাশি প্রজন্ম ডট কমের নানা বিষয় টুইটারেও (www.twitter.com/ProjonmoDotCom) পাওয়া যাচ্ছে।