লাইক ১৫ লাখ ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক প্রথম আলোর ফেসবুক ফ্যান পেজ
দৈনিক প্রথম আলোর ফেসবুক ফ্যান পেজ

দৈনিক প্রথম আলোর ফেসবুক ফ্যান পেজের লাইকসংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। প্রথম আলোর মুদ্রিত ও অনলাইন সংস্করণ মিলিয়ে প্রতিদিন তিন শতাধিক সংবাদ প্রকাশিত হয়। সেখান থেকে নির্বাচিত সংবাদগুলোই স্থান পায় এই পেজে। শুধু খবর নয়, প্রতিদিনের প্রকাশিত কার্টুন ও ছবিও পাওয়া যায় এই পেজে। যেগুলো নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। এছাড়া প্রথম আলোর বিভিন্ন আয়োজনের তথ্য থাকে এতে।
প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান বলেন, ‘১৫ লাখের বেশি লোক ফেসবুকে আমাদের ফ্যান পেজ অনুসরণ করছে। এই মাধ্যমটি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আমাদের প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সবার কাছে পৌঁছে দিতে পারছি। ফেসবুকে সবার অংশগ্রহণে একটি নতুন সংস্কৃতি গড়ে উঠেছে। তারা সংবাদ পাঠ করে নিজেদের মন্তব্য প্রকাশের মধ্য দিয়ে মুক্ত চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে।’
দেশে বর্তমানে সব ধরনের মাধ্যম মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে তিন কোটির বেশি। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে বাংলাদেশের মানুষ ফেসবুকই বেশি ব্যবহার করে। ২০১৩ সালের শুরুতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩৪ লাখের মতো। প্রতিনিয়ত এই সংখ্যা বেড়েই চলেছে। ২০১৪ সালের মার্চ পর্যন্ত প্রতি ১০ সেকেন্ডে বেড়েছে একজন ব্যবহারকারী। এখন পর্যন্ত ৭০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করছে, যাদের মধ্যে ৮০ শতাংশই তরুণ।
প্রথম আলোর ফেসবুক ফ্যান পেজের পাঠকদের জন্যও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চলতি বছরেই ফাল্গুন উপলক্ষে আয়োজন করা হয় একটি আলোকচিত্র প্রতিযোগিতার। ‘ফাগুনের সাজ’ নামে এই প্রতিযোগিতায় অংশ নেন প্রথম আলোর ফেসবুক পেজ ব্যবহারকারীরা।
শুধু ফেসবুক নয়, টুইটার, লিংকড-ইন ও গুগল প্লাসেও আছে প্রথম আলো। প্রথম আলো ফেসবুক পেজের ঠিকানা: www.facebook.com/DailyProthomAlo