প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ফেসবুক ফ্যান পেজে লাইকের পরিমাণ ১০ লাখ ছাড়িয়েছে। গত মঙ্গলবার রাতে প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/dailyprothomalo) লাইক ১০ লাখ পূর্ণ হয়। এর আগে ২২ জানুয়ারি প্রথম আলোর ফ্যান পেজ ‘ভেরিফায়েড’ স্বীকৃতি পেয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে।
প্রথম আলোর নানা খবর থাকে এর ফেসবুক ফ্যান পেজে। গতকাল বুধবার রাত দশটা পর্যন্ত এ পেজে লাইকের সংখ্যা ছিল ১০ লাখ ছয় হাজার ৯৮৮।
এখন ফেসবুক পেজের পাশাপাশি প্রথম আলোর টুইটার (www.twitter.com/prothomalo) এবং গুগল প্লাস পেজেও (http://plus.google.com/+prothomalo) খবর পাওয়া যাচ্ছে। —নিজস্ব প্রতিবেদক