লাইব্রেরিতে 'পড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইব্রেরিতে বসে বেশ মনোযোগ দিয়ে লেখালেখি করছিলাম। হঠাৎ কোথাও একসঙ্গে অনেকগুলো বই পড়ে গেলে যেমন শব্দ হয় তেমন শব্দ শুনলাম—ধুপ ধাপ ধুপ ধাপ! পাশে আমার এক বন্ধু বসে ছিল ল্যাপটপ নিয়ে। সে ল্যাপটপের পর্দা থেকে মুখ না তুলে আস্তে করে বলে উঠল, ‘বোঝাই যাচ্ছে লাইব্রেরিতে সবাই পড়তে আসে!’
ওর কথাটা বুঝতে আমার ১০-১২ সেকেন্ড লাগল। তারপর হা হা হা হা... (লাইব্রেরির ভেতরে থাকায় বেশি জোরে হাসতে পারিনি)!
 মো. নাজমুস সাকিব খান