লাইভ রেকর্ড সুবিধার এক্সটার্নাল এভারমিডিয়া টিভি কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইভ রেকর্ড সুবিধার এক্সটার্নাল টিভি কার্ড দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ইউএসবি পোর্টের মাধ্যমে এভারমিডিয়া ব্র্যান্ডের পিভিআর এ২২৯ মডেলের এ টিভি কার্ড থেকে ধারণকৃত সরাসরি সম্প্রচারিত ছবি যেকোনো স্টোরেজ ডিভাইসে সরাসরি সংরক্ষণ করা যায়।এভারমিডিয়ার তৈরি এ টিভি কার্ডে যেকোনো এভি ডিভাইস থেকে রেকর্ড করা ও কম্পিউটার, ল্যাপটপ কিংবা পিসি মনিটরের সঙ্গে যুক্ত করার বিশেষ সুবিধা রয়েছে।এভারমিডিয়ার এই টিভি কার্ডটির দাম ১১ হাজার টাকা। এভারমিডিয়া পিভিআর মডেলে টিভি কার্ডটির সঙ্গে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।