লাদেনের বিরুদ্ধে অভিযানের প্রথম খবর টুইটারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার সর্বপ্রথম খবরটি দেন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একজন তথ্যপ্রযুক্তি পরামর্শক শোয়েব আতহার। আর এতেই তিনি সেলিব্রেটি বনে যান।সানফ্রানসিসকোভিত্তিক খুদে ব্লগ লেখার (মাইক্রোব্লগিং) ওয়েবসাইট টুইটারে শোয়েব সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে লেখেন, ‘বোমা বিস্ফোরিত হয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, একটি পরিবারের সদস্যরা মারা যাচ্ছে। সেনারা এলাকাটিকে ঘিরে ফেলেছে এবং প্রতিটি ঘরে তল্লাশি চালাচ্ছে।’একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ঘোষণা শুনতে পান শোয়েব। ঘোষণায় ওবামা বলেন, মার্কিন সামরিক বাহিনীর হামলায় পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে বিন লাদেন নিহত হয়েছেন। এরপর শোয়েব তাঁর নিজের বার্তায় (টুইট) লেখেন, ‘এ ঘটনা আমার পার্শ্ববর্তী এলাকায় ঘটেছে। আর একমাত্র আমিই ওই অভিযানের প্রত্যক্ষদর্শী।এ ঘটনা চাউর হওয়ার পরপরই টুইটারে শোয়েবের অ্যাকাউন্টে কাছে হাজার হাজার বার্তা আসতে থাকে। এই সংখ্যা ১৫ হাজারের বেশি। এ ছাড়া গণমাধ্যমের কর্মীরাও সাক্ষাৎকারের জন্য তাঁর কাছে ছুটে যান। —এএফপি অবলম্বনে আবুলহোসেন