লাভায় গড়া গ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরজগতের বাইরে পৃথিবীসদৃশ একটি অতি উষ্ণ গ্রহের (কেপলার ৭৮বি) সন্ধান মিলেছে। গ্রহটির ভরও পৃথিবীর প্রায় সমান। তবে লাভায় তৈরি গ্রহটির তাপমাত্রা দুই হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বসবাসের অনুপযোগী গ্রহটিকে ‘নরকের’ সঙ্গে তুলনা করছেন মার্কিন গবেষকেরা। নেচার সাময়িকী জানায়, গবেষকদের দুটি দলের পৃথক পরিমাপে কেপলার ৭৮বি গ্রহের ভর পৃথিবীর ভরের যথাক্রমে ১ দশমিক ৬৯ গুণ ও ১ দশমিক ৮৬ গুণ। লোহা ও পাথুরে উপাদানে তৈরি গ্রহটি নিজস্ব নক্ষত্রকে ৮ দশমিক ৫ ঘণ্টায় একবার প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে প্রায় ৪০০ আলোকবর্ষ দূরের গ্রহটি নিয়ে আরও গবেষণা চলছে। এএফপি ও বিবিসি।