লাভোটিক্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবট ও মানুষের মধ্যকার সম্পর্ক বিষয়ক গবেষণাকে ‘লাভোটিক্স’ নাম দিয়েছেন সিঙ্গাপুর ও জাপানের গবেষকেরা। লাভোটিক্স গবেষণার অংশ হিসেবে ইন্টারনেট ও রোবটের সাহায্যে ভালোবাসা বিনিময় করার পদ্ধতিও উদ্ভাবন করেছেন তাঁরা। সম্প্রতি গবেষকেরা ‘কিসিঞ্জার’ নামের ইন্টারনেটভিত্তিক একটি রোবট বা ‘চুমু যন্ত্র’ তৈরি করেছেন যার মাধ্যমে অনেক দূরে অবস্থানকারী কারও সঙ্গে সম্পর্কে জড়ালেও চুমুর অনুভূতি সঞ্চারিত করা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে উইয়ার্ড অনলাইন।ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) ও জাপানের কাইয়ো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কিসিঞ্জার নামের সিলিকনের ঠোঁট ও মাথাযুক্ত এ রোবটটি তৈরি করেছেন।গবেষক হুম্যান সামানি জানিয়েছেন, এতে ‘মোশন-সেনসিটিভ ইলেকট্রনিক লিপস’ ব্যবহার করা হয়েছে। ইউএসবি কেবলের মাধ্যমে কিসিঞ্জারকে কেবল কম্পিউটারের সঙ্গে জুড়ে দিয়ে ইন্টারনেট চালু করে কিসিঞ্জারকে চুমু দিতে হবে। এরপর রোবটটিকে অন্যদিকে ঘুরিয়ে দিলেই চুমু বিনিময় হবে। পরে তা কম্পিউটার স্ক্রিনে দেখাও যাবে।চলতি বছরের জুন মাসে যুক্তরাজ্যে একটি বিজ্ঞান সম্মেলনে এ যন্ত্রটি দেখানো হয়েছিল। যদিও যন্ত্রটি এখনও পরীক্ষাগারে রয়েছে, তবে শিগগিরই এটি বাজারে আনার চেষ্টা করছেন গবেষকেরা।সামানি আরও জানিয়েছেন, মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবেই কিসিঞ্জার ব্যবহূত হবে। লাভোটিক্সের ক্ষেত্রে আরও পণ্য উদ্ভাবনের তথ্যও জানিয়েছেন তিনি।