লাল নয়, নীল বস্তুর উষ্ণতা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই তাপমাত্রায় লালের তুলনায় নীল রঙের বস্তু স্পর্শ করলে বেশি উষ্ণতার অনুভূতি হয়। জাপানের নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন করপোরেশনের উদ্যোগে নতুন এক গবেষণায় এই তথ্য মিলেছে। গবেষণায় অংশগ্রহণকারীদের একটি ঘন অন্ধকার কক্ষে নেওয়া হয়। সেখানে তাঁদের তাপনিয়ন্ত্রিত লাল ও নীল রঙের প্লেট দেওয়া হয়। সেগুলো স্পর্শ করে তাঁরা জানান, নীল রঙের প্লেটকে অপেক্ষাকৃত উষ্ণ মনে হয়। গবেষকেরাও দেখতে পান, লাল প্লেটগুলো নীল প্লেটের তুলনায় শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম উষ্ণ। সাধারণত ধারণা করা হয়, লাল বস্তু বেশি উষ্ণ। কিন্তু পরীক্ষায় উল্টো ফল পাওয়ার বিষয়টি ব্যাখ্যা করে গবেষক সিন-নি হো বলেন, ‘আমাদের মস্তিষ্ক আগেভাগেই আশা করে, লাল রঙে বেশি উষ্ণতা থাকে।’
সূত্র: পিটিআই।