লালন ফকিরের আখড়া কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় অবস্থিত: বা ং লা ১ ম প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালন ফকির
লালন ফকির

বহুনির্বাচনি প্রশ্ন  গদ্য: অংশ-২১
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পারী
২৩. ‘স্বদেশকে চেনে বলেই তারা বিশ্বকে চিনতে পারে।’ —কারা?
ক. ব্রিটিশ খ. ফরাসি গ. ইতালীয় ঘ. ইংরেজ
উত্তর: খ. ফরাসি।
২৪. ‘অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা’ পারী ছাড়া আর কোন নগর সম্পর্কে এ কথা বলা যায়?
ক. নিউইয়র্ক খ. লন্ডন গ. বাগদাদ ঘ. রোম
উত্তর: গ. বাগদাদ।

২৫. ‘মোনালিসা’ ছবিটি বর্তমানে কোথায় রয়েছে?
ক. ব্রিটিশ মিউজিয়ামে খ. লুভর মিউজিয়ামে
গ. সাঁজেলিসিতে ঘ. ত্রোকাদেরো মিউজিয়ামে
উত্তর: খ. লুভর মিউজিয়ামে।

দুই মুসাফির
১. ‘কুষ্টিয়া জেলা বোর্ডের সড়ক পথে একজন পথিক হাঁটছিলেন।’—পরনে তাঁর কী রঙের তহবন্দ?
ক. সাদা খ. গেরুয়া গ. লালচে ঘ. ধূসর
উত্তর: খ. গেরুয়া
২. ‘জোয়ার্দার বলে এই গাঁয়ে কোনো গাধা পর্যন্ত নেই’—এই উক্তিটি কী ধরনের?
ক. রসাত্মক খ. ব্যঙ্গাত্মক গ. আবেগসূচক ঘ. উপহাসসূচক
উত্তর: খ. ব্যঙ্গাত্মক
৩. ‘দিব্যজ্ঞান’-বলতে কী বোঝায়?
ক. লৌকিক জ্ঞান খ. অলৌকিক জ্ঞান
গ. বাস্তব জ্ঞান ঘ. অবাস্তব জ্ঞান
উত্তর: খ. অলৌকিক জ্ঞান
৪. ‘দুই মুসাফির’ গল্পে ‘পথিক’ শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?
ক. শাব্দিক অর্থে খ. ফকির অর্থে
গ. রূপক অর্থে ঘ. আভিধানিক অর্থে
উত্তর: গ. রূপক অর্থে
৫. দুই মুসাফির গল্পে কোন সময়ের বর্ণনা করা হয়েছে?
ক. চৈত্রের খ. বৈশাখের গ. গ্রীষ্মের ঘ. বসন্তের
উত্তর: গ. গ্রীষ্মের
৬. গ্রীষ্মের দুপুরের রুক্ষতার সৌন্দর্য কিসের রঙের মতো?
ক. গোলাপ ফুলের খ. আকাশের
গ. গেরুয়া ঘ. বৈরাগীর মনের
উত্তর: ঘ. বৈরাগীর মনের
৭. ‘মুসাফির’ শব্দের অর্থ কী?
ক. ভ্রমণকারী খ. সঙ্গী গ. ফকির ঘ. আগন্তুক
উত্তর: ক. ভ্রমণকারী
৮. লালন ফকিরের আখড়া কোথায় অবস্থিত?
ক. কুষ্টিয়ার ভেড়ামারায় খ. কুষ্টিয়ার লাহিনীপাড়ায়
গ. কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ঘ. কুষ্টিয়ার কুমারখালীতে
উত্তর: গ. কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়
৯. ‘দুই মুসাফির’ গল্পের শেষ উক্তিটি কার?
ক. সোবহান জোয়ার্দারের খ. লালন ফকিরের
গ. সোলেমান মল্লিকের
ঘ. গোলাম রহমান জোয়ার্দারের
উত্তর: খ. লালন ফকিরের
১০. ‘কী! আমার জিনিস, আর আমি চোর-জোচ্চোর?’— উক্তিটি কে করেছিল?
ক. লালন ফকির খ. গোলাম রহমান
গ. সোবহান জোয়ার্দার ঘ. সোলেমান মল্লিক
উত্তর: গ. সোবহান জোয়ার্দার
১১. আজ আমার সব আছে অথচ তোমার কিছুই নেই।— কথাটির অর্থ কী?
ক. বাউলের সাধনা খ. লালনের আধ্যাত্মিক চেতনা
গ. লালনের বিত্ত আছে ঘ. জোয়ার্দারের বিত্ত আছে
উত্তর: খ. লালনের আধ্যাত্মিক চেতনা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা